আগামী সপ্তাহে ৪০তম বিসিএসের ফলাফল ও ভাইভার সিদ্ধান্ত

আগামী সপ্তাহে ৪০তম বিসিএসের ফলাফল ও ভাইভার সিদ্ধান্ত
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে ।ফলাফল প্রকাশের জন্য পিএসসি দিনরাত নিরলস ভাবে কাজ করছে। সে অনুযায়ী, সব ধরনের প্রস্তুতিও শুরু হয়েছে। এছাড়া ফলাফল প্রকাশ করা হলে ভাইভা কবে থেকে শুরু হবে, সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ।

পিএসসি সূত্রে জানা যায়, করোনাভাইরাসের কারণে ৪০তম বিসিএসের ফলাফল প্রকাশে দেরি হচ্ছে। তবে এ বিষয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জরুরি সভায় বসবে পিএসসি। সভায় ফলাফল ঘোষণার বিষয়টি চূড়ান্ত করা হবে। এরপর উত্তীর্ণদের তালিকা প্রকাশ করে মৌখিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়েও সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত,গত বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। গত ৮ ও ৯ মার্চ ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে, প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে পিএসসি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি