ইউনাইটেড কমার্শিয়াল ইনভেস্টমেন্টের সিইও তানজিম আলমগির

ইউনাইটেড কমার্শিয়াল ইনভেস্টমেন্টের সিইও তানজিম আলমগির
ইউনাইটেড কমার্শিয়াল ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন তানজিম আলমগির।

এর আগে তানজিম আলমগির সিটি ব্যাংক ক্যাপিটালের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত ছিলেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডে নতুন প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন তিনি।

সিটি ব্যাংক ক্যাপিটালে থাকাকালীন তিনি বেশ কিছু নতুন ধারার কাজের মাধ্যমে মাইলফলক তৈরি করেছেন। যার মধ্যে স্থায়ী বন্ড, ব্যাংক গ্যারান্টি ব্যাকড বন্ড, সাবঅর্ডিনেটেড বন্ড, বাংলাদেশে প্রথম এলএনজি টার্মিনালের প্রেফারেন্স শেয়ারে অগ্রণী ব্যাংক লিমিটেডের মত একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের জন্য সাবঅর্ডিনেটেড বন্ড, বিভিন্ন শিল্পে বেশ কিছু বানিজ্যিক ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য জিরো কুপন বন্ড বেশ প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, ফিন্যান্স, অপারেশনস ও স্ট্রাটেজিতে দক্ষতার পরিচয় দিয়ে ১৩ বছরের অধিক সময় ধরে তানজিম আলমগির ব্যাংক, নন-ব্যাংক ফিনান্সিয়াল ইন্সটিটিউশন এবং কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশের বৃহত্তর, স্থানীয় এবং বহুজাতিক খাতের জন্য তহবিল সংগ্রহের জন্য কাজ করে যাচ্ছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি