ভারতে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ও সোমবার (২৩ ডিসেম্বর) দুই দিনে তাদের গ্রেপ্তার করা হয়।


মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই তথ্য জানান প্রদেশের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।


আসামের স্থানীয় সংবাদমাধ্যম সেন্টিনেল আসাম জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ১৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।


স্থানীয় পুলিশ বলছে, এই ব্যক্তিরা ভারতের বেঙ্গালুরু থেকে আসামের গুয়াহাটি হয়ে দক্ষিণ সালমারার মানকাচরে গিয়েছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।


এদিকে এক্সে দেয়া পোস্টে হিমন্ত বিশ্বশর্মা জানান, আসামের সালমারা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ১৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। তারা বেঙ্গালুরু থেকে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করে দক্ষিণ সালমারার মানকাচার জেলায় পৌঁছান। পরে সালমারা পুলিশ তাদের গ্রেপ্তার করে।


তিনি বলেন, তদন্তে গ্রেপ্তার ব্যক্তিারা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠনোর প্রক্রিয়া শুরু করেছে আসাম পুলিশ।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না