টায়ারে সমস্যা থাকায় ৭ লাখ গাড়ি ফিরিয়ে নিয়েছে টেসলা

টায়ারে সমস্যা থাকায় ৭ লাখ গাড়ি ফিরিয়ে নিয়েছে টেসলা

টায়ারে সমস্যা থাকার কারণে প্রায় সাত লাখ বিদ্যুচ্চালিত (ইভি) গাড়ি ফিরিয়ে নিয়েছে আমেরিকার গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা।


কোম্পানিটি জানায়, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের সতর্কতা বাতি গাড়ি চালানোর সময় নাও জ্বলতে পারে ও কম টায়ারের চাপ সম্পর্কে চালককে সতর্ক করতেও ব্যর্থ হতে পারে। ফলে রাস্তায় গাড়ি চালানোর সময় বাড়তে পারে দুর্ঘটনার ঝুঁকি। তাই মডেল ৩, মডেল ওয়াই ও সাইবারট্রাক গাড়িকে ফিরিয়ে নেওয়া হয়েছে।


ব্রিটিশ সংবাদমাধ্যম স্বাই নিউজ জানায়, টেসলা বিনামূল্যে সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমস্যাটি সমাধান করবে।


২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি এই ত্রুটিযুক্ত গাড়ির মালিকদের জানিয়ে চিঠি পাঠানোর কথা বলেছে ইলন মাস্কের প্রতিষ্ঠিত এই কোম্পানিটি। এবারই প্রথম নয়, বছরজুড়েই বেশ কয়েকবার বিভিন্ন মডেলের গাড়ি ফিরিয়ে নিয়েছে টেসলা। চলতি বছরের জুলাইয়ে গাড়ির হুড বা বনেটে সমস্যার কারণে ১৮ লাখ গাড়ি তুলে নেওয়া হয়।


টেসলা এ বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রায় ২২ লাখ গাড়ি প্রত্যাহার করে। গাড়ির যন্ত্র প্যানেলের কিছু সতর্কতা বাতি আকারে খুব ছোট থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না