বিসিব‘র কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সাকিব

বিসিব‘র কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সাকিব
জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে গোপন করায় আইসিসি কর্তৃক এক বছর নিষিদ্ধ হওয়ার পর সাকিবকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২৮ অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর, চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব।

সাধারণত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় খেলোয়াড়দের বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত করা হয়। এই টুর্নামেন্টে এখনও নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি সাকিব। কিন্তু ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি'র ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান, তিনি বলেন সাকিবের ক্ষেত্রে এমনটা করা হবে না। সে (সাকিব) যখন থেকে জাতীয় দলের হয়ে খেলা শুরু করবে, তখন থেকেই তাকে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেই জাতীয় দলে ফিরবে।

জানা গেছে, চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষ হওয়ার অল্প কয়েকদিন পর থেকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ২০২১ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে তিন টেস্ট, ৩ ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ক্যারিবীয়রা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের