২৩ ডিসেম্বর থেকে ডিপ্লোমা পরীক্ষা শুরু

২৩ ডিসেম্বর থেকে ডিপ্লোমা পরীক্ষা শুরু
চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

এর আগে করোনার প্রভাবে মার্চে বন্ধ হয়ে যাওয়া ডিপ্লোমা কোর্সগুলোর শিক্ষার্থীদের পরীক্ষা আবারও শুরু হতে যাচ্ছে।

এরই মধ্যে পাঁচটি ডিপ্লোমা কোর্সের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন ফরেস্ট্রি কোর্সের পরীক্ষা শুরু হচ্ছে।

জানা গেছে, চারটি ডিপ্লোমা কোর্সের সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে। এ কোর্সগুলো হল, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ও ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন।

ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ১ম ও ৩য় পর্ব পরিপূরক পরীক্ষা এবং আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে। আর ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন ১ম পর্ব নিয়মিত ও ২য় পর্ব অনিয়মিত পরীক্ষা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ১ম ও ৩য় পর্ব পরীক্ষা এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ১ম পর্বের পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি