Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৫ জানুয়ারি) ঢাকার শেরাটন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।


সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।


অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মাহবুব মোরশেদ এবং স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান।


দোয়া-মোনাজাত পরিচালনা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল লাইস মোহা. খালেদ। সম্মেলনে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মো. রফিকুল ইসলাম, ড. এম কামাল উদ্দীন জসীম ও মো. মাকসুদুর রহমানসহ ২৬৫টি উপ-শাখার ইনচার্জ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার