Ortho Songbad আর্কাইভ

খুলনায় আইএফআইসি ব্যাংকের বিজনেস কনফারেন্স

খুলনায় আইএফআইসি ব্যাংকের বিজনেস কনফারেন্স

খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে ১৪০০ এর বেশি শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।


শুক্রবার (২৪ জানয়ারি) দিনব্যাপী বৃহত্তর খুলনা জোনের ১৫টি শাখা এবং ১১৮টি উপশাখার প্রায় তিনশতাধিক কর্মীদের নিয়ে আয়োজন করা হয় এ বিজেনস কনফারেন্সের।


আইএফআইসি ব্যাংকের সম্মানিত পরিচালক সাজ্জাদ জহির এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা আমানত সংগ্রহ, লোন প্রদান ও রিকভারিতে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ সংশ্লিষ্ট কর্মীদের সম্মাননা স্মারক প্রদান করেন।


এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মন্ডল ও উর্ধ্বত্বন কর্মকর্তাবৃন্দ।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার