এমটিবি এবং ব্যাংক আল-ফালাহ্ এর মধ্যে চুক্তি

এমটিবি এবং ব্যাংক আল-ফালাহ্ এর মধ্যে চুক্তি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ব্যাংক আল-ফালাহ্ লিমিটেড (বিএএফএল)-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় একটি মাস্টার ট্রেড লোন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, এমটিবি’র ট্রেড সম্পর্কিত লেনদেনের বিপরীতে মার্কিন ডলার অর্থায়নে ব্যাংক আল-ফালাহ্ লিমিটেড সহায়তা প্রদান করবে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং বিএএফএল-এর কান্ট্রি হেড, আদিল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবি’র হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস এন্ড অফশোর ব্যাংকিং ডিভিশন, মোঃ বখতিয়ার হোসেন ও ইউনিট হেড, ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স সার্ভিসেস ডিপার্টমেন্ট, এ.টি.এম. নেসারুল হক এবং ব্যাংক আল-ফালাহ্ লিমিটেড-এর হেড অব ট্রেজারি, সাদিকউজ্জামান খান ও হেড অব কর্পোরেট ব্যাংকিং, মমতাজুল করিম এন আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি