বেসিক ব্যাংকের কন্টাক্টলেস ক্রেডিট কার্ড চালু

বেসিক ব্যাংকের কন্টাক্টলেস ক্রেডিট কার্ড চালু
রাষ্ট্রয়াত্ত ব্যাংকগুলোর মধ্যে সর্বপ্রথম কন্টাক্টলেস ডুয়েল কারেন্সি ক্রেডিট সেবা চালু করেছে বেসিক ব্যাংক লিমিটেড। গ্রাহকদের উন্নত সেবা দেয়ার জন্য এই কার্ড চালু করা হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ভাচুর্য়ালি সংযুক্ত হয়ে এই সেবার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবুল হাশেম। ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালক মোঃ রাজীব পারভেজ ও মোঃ রফিকুল ইসলাম সহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং কার্ড বিভাগের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি সংযুক্ত হন ব্যাংকের পরিচালক মোঃ সাহেব আলী মৃধা।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম বলেন, প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবায় গ্রাহক চাহিদা পূরণে আরো একধাপ এগিয়ে গেলো বেসিক ব্যাংক। আন্তর্জাতিক ভিসা ব্রান্ডের এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা সহজে দেশে-বিদেশে লেনদেন করতে পারবেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই সেবা কার্ডহোল্ডারদের জন্য লেনদেন প্রক্রিয়াকে পূর্বের তুলনায় আরও দ্রুত, সহজ এবং সুবিধাজনক করে তুলবে। এছাড়া কেনাকাটায় ও খাবারের বিল পরিশোধে বিভিন্ন আউটলেটে ডিসকাউন্ট সুবিধা পাবেন এই কার্ড গ্রাহকরা। লেনদেনের ক্ষেত্রে রিয়েল টাইম এসএমএস ও ই-এলার্টের ব্যবস্থা রয়েছে। কার্ডে ইএমভি চিপ ব্যবহার করা হয়েছে, যা লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে। এছাড়া ক্রেডিট লিমিটের ৫০ শতাংশ পর্যন্ত নগদ অর্থ উত্তোলন করা যাবে, যা অন্য হিসাবেও টাকা স্থানান্তর করা যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি