নতুন স্মার্টফোন আনল টেকনো

নতুন স্মার্টফোন আনল টেকনো
দেশের বাজারে এসেছে টেকনো নতুন ফ্ল্যাগশিপ ফোন। মডেল টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে, ৬৪ মেগাপিক্সেল (এমপি) আলট্রা কোয়াড রিয়ার ক্যামেরা ও প্রথম পাইওনিয়ারিং ৪৮ মেগাপিক্সেল (এমপি) ডুয়েল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এই স্মার্টফোনটির প্রধান আকর্ষণীয় ফিচার হলো এর ইন্ডাস্ট্রি-বেস্ট ৬৪ এমপি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যাতে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৮-মেগাপিক্সেল ১০৫-ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ২-মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং পেন্টা-এলইডি ফ্ল্যাশসহ ২-মেগাপিক্সেল লো-লাইট সেন্সর রয়েছে। এর ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেটআপে একটি ৪৮-মেগাপিক্সেল প্রধান সেন্সর এবং একটি ৮-মেগাপিক্সেল সেকেন্ডারি শ্যুটার আছে।

এ ছাড়াও রয়েছে সুপার হাইব্রিড ইমেজ স্ট্যাবিলাইজেশন (এইচআইএস) এবং ইআইএস+এআইএসের মতো অনন্য ভিডিও শ্যুটিং ফাংশন। টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ারে যা দিয়ে উন্নত ফ্রেম রেট ভিডিও শ্যুট করা যাবে। সেসঙ্গে, টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার দিয়ে ৯৬০ ফ্রেম সুপার স্লো-মোশন শ্যুট এবং ৪কে আনইমাজিনেবল হাই ডেফিনেশন সিনেমা লেবেলের ভিডিও ধারণে করতে পারবে। যা ব্যবহারকারীর ভিডিও শুটিংয়ের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।

নতুন টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার ফোনটিতে ৬.৯ ইঞ্চির এফএইচডি ডুয়েল ডট-ইন ডিসপ্লে রয়েছে। যাতে ৯০ হার্জ রিফ্রেশ রেট, ২০:৫:৯ অ্যাসপেক্ট রেশিও এবং এইচডিআর১০+ সমর্থিত ফ্ল্যাশ রয়েছে। স্ক্রিনের বাম কোণের পিল-আকৃতির হোল-পাঞ্চ কাট-আউট ব্যবহারকারীকে সত্যকারের লাক্সারি অনুভূতি দেবে। ক্যামন ১৬ প্রিমিয়ারের আরেকটি মূল ফিচার হলো- এর ৮জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের সমন্বয়ে হেলিও জি৯০টি অক্টা-কোর গেমিং প্রসেসর। যার মাধ্যমে ফটোগ্রাফি, নেটওয়ার্কিং, গেমিং এবং প্রসেসিংয়ের সামগ্রিক পারফরম্যান্স ১১ ভাগ বাড়ানো হয়েছে।

ফোনটিতে থাকা ৪৫০০ এমএএইচ বিশাল ব্যাটারি ব্যবহারকারীর প্রতিদিনের চাহিদা সহজেই মেটাতে পারবে। সেসঙ্গে এর ৩৩ ওয়াট নিরাপদ ফাস্ট চার্জিং ক্ষমতাসহ নতুন আপগ্রেডেড ব্যাটারিটি মাত্র ৩০ মিনিটের মধ্যে ফোনের ৭০ ভাগ ব্যাটারি চার্জ করতে পারে।

দেশজুড়ে থাকা টেকনো ব্র্যান্ড আউটলেট, অনুমোদিত শপ এবং ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ডটকমে পাওয়া যাবে এই গ্লেসিয়ার সিলভার রঙে আসা টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার স্মার্টফোনটি।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা