লভ্যাংশ ঘোষণা মিরাকল ইন্ডাস্ট্রিজের

লভ্যাংশ ঘোষণা মিরাকল ইন্ডাস্ট্রিজের
শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সোমবার (০৭ ডিসেম্বর) কোম্পানির বোর্ড সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৬২ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১ টাকা ৯৩ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করেছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন