ডিসেম্বর মাস জুড়ে মিনিস্টার হাই-টেক পার্ক এসির উপর ২৫% ছাড়

ডিসেম্বর মাস জুড়ে মিনিস্টার হাই-টেক পার্ক এসির উপর ২৫% ছাড়
আসন্ন শীতকাল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক মিনিস্টার হাই-টেক পার্ক নিয়ে এসেছে ইলেকট্রনিক্স আইটেম এসির উপর বিশাল অফার। মিনিস্টার হাই-টেক পার্ক ক্রেতাদের সুবিধার্থে ২৫% ছাড়ে ডিসেম্বর মাসজুড়ে বেশ কিছু এসির উপর প্রমোশনাল অফার নিয়ে এসেছে।

মিনিস্টার হাই-টেক পার্ক মূলত ৫টি এসির উপর অফার নিয়ে আসছে। ১.০ টন, ১.৫ টন ও ২ টনের ধারণক্ষমতার প্রতিটি এসিতেই ব্যবহার করা হয়েছে ফাস্ট কুলিং টেকনোলজি। মিনিস্টারের এসিগুলোতে এমন টেকনোলজি ব্যবহৃত হয়েছে যা বিদ্যুৎ সাশ্রয়ী। মিনিস্টার তাদের প্রতিটি এসির কম্প্রেসারগুলোতে দিচ্ছে ৭ বছরের গ্যারান্টি।

স্প্লিট এবং ইনভার্টার দুটি ক্যাটাগরির মোট ৫ টি এসিতে ক্রেতাগন এই ছাড় উপভোগ করতে পারবেন । ইনভার্টার ১.৫ টন এবং ২.০ টনের এসির মুল্য ছিল যথাক্রমে ৬৯,৮৯২ টাকা এবং ৮০,৬৪৮ টাকা যা মূল্য হ্রাসের পর দাড়িয়েছে ৫৩,৩০০ এবং ৬১,৫০০ টাকা। এছাড়াও স্প্লিট ৩টি ধরনের ১.০ টন, ১.৫ টন এবং ২.০ টনের এসির মূল্য ছিল যথাক্রমে ৪১,৯৩৫, ৫৯,১৪০ এবং ৭১,৯৩৫ টাকা যা মূল্য হ্রাসের মাধ্যমে হয়েছে ৩১,৯৮০, ৪৫,১০০, এবং ৫৪,৮৫৮ টাকা।

মিনিস্টার হাইটেক পার্কের অফিসিয়াল ওয়েবসাইট এবং শো-রুম ভিজিট করার মাধ্যমে এই অফারটি ক্রেতাগণ উপভোগ করতে পারবেন।
ওয়েবসাইটঃ https://ministerbd.com/

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি