ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের জন্য ভারতের মুম্বাই থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি চাল ক্রয়ের অনুমোদন দিয়েছে।

আজ (০৯ ডিসেম্বর) আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৫তম বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের প্রস্তাব উত্থাপিত হয়। এ প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে।’ এখানে প্রতি মেট্রিক টন চালের দাম ছিলে ৪০৪ দশমিক ৩৫ মার্কিন ডলার। টাকার অংকে ৩৪ দশমিক ২৮ টাকা। টোটাল ৫০ হাজার মেট্রিক টনের মূল্য হচ্ছে ২ কোটি ২ লাখ ১৭ হাজার ৫শ' মার্কিন ডলার।

অতিরিক্ত সচিব বলেন, ‘ভারতের মুম্বাইয়ের একটি কোম্পানি থেকে এম এস রিকা গ্লোবাল ইম্প্যাকটস লিমিটেড থেকে এই চাল আমদানি করা হবে।'

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান