ইবি'তে পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন

ইবি'তে পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন
স্বাস্থ্যবিধি মেনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের আটকে থাকা আংশিক ও পূর্ণাঙ্গ পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে স্নাতক বর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (০৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে তারা এ মানববন্ধন করেন।

শিক্ষার্থীদের দাবি, চলতি বছরের ১৮ মার্চ করোনা মহামারীর কারণে স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষ না হওয়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরিতে আবেদন করতে ব্যর্থ হচ্ছে তারা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্থগিত পরীক্ষা গ্রহণের তারিখ প্রকাশ করেলেও এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি ইবি কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে দ্রুত পরীক্ষা নেয়ার দাবি জানান তরা। মানববন্ধন শেষে তারা ভিসি অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

পরীক্ষা গ্রহণের বিষয়ে ভিসি অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, ‘পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা আমরাও অনুভব করছি। আগামী ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভায় সিদ্ধান্ত নেয়া হতে পারে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে এ বিষয়ে সিন্ধান্ত নেয়া হবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি