সিইও নিয়োগ পাইওনিয়ার ইন্স্যুরেন্সের

সিইও নিয়োগ পাইওনিয়ার ইন্স্যুরেন্সের
পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন তারিক উর রহমান। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) অনুমোদনের পর তাঁকে প্রতিষ্ঠানটির সিইও পদে নিয়োগ দেয়া হয়। ঢাকা স্টক এক্সচেন্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে ২০১০ সালে তারিক উর রহমান পাইওনিয়ার ইন্স্যুরেন্সে যোগদান করেন। মূখ্য নির্বাহীর চলতি দায়িত্ব পান গত ১০ মার্চ। পাইওনিয়ার ইন্সুরেন্সে যোগদানের আগে তিনি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তারিক উর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী অর্জন করেছেন। এরপর ১৯৮৫ সালে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদানের মাধ্যমে তিনি বীমাশিল্পে দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবন শুরু করেন এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন।

তিনি দেশে-বিদেশে সাধারণ বীমা ও নন-লাইফ বীমার উপর বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন। মিশর, সিঙ্গাপুর, ভারত, শ্রীলংকা ও মালয়েশিয়াতে সাধারণ বীমা ও নন-লাইফ বীমার উপর বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও সভায় তিনি অংশগ্রহণ করেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি