নারী-পুরুষ সমান অধিকার নিশ্চিত করেছি : প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার নিশ্চিত করেছি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজে নারীদের অবস্থান দৃঢ় করার জন্য, নারী নেতৃত্ব তৈরির জন্য এবং নারীরা যেন শিক্ষা ও কর্মসংস্থানের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে সুযোগ পায়, সেটা আমরা নিশ্চিত করে দিয়েছি। নারী-পুরুষ সবারই প্রতিটি ক্ষেত্রে সমান অংশগ্রহণ প্রয়োজন।

আজ (৯ ডিসেম্বর) বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০২০ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

শেখ হাসিনা বলেন, এই সমাজে যেহেতু নারী-পুরুষ সকলেই সমান অধিকার নিয়ে কাজ করতে পারে, সেই সুযোগ সৃষ্টি করেছি বলেই কিন্তু বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ ও সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করবো। এ উদ্যোগের ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং দারিদ্র্য বিমোচন হচ্ছে।

সরকার উন্নয়নের প্রায় সব ক্ষেত্রে নারীকে সম্পৃক্ত করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বেগম রোকেয়া পদকপ্রাপ্ত পাঁচ নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এবছর বেগম রোকেয়া পদক পাওয়া পাঁচ নারী হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, কর্নেল ডা. নাজমা বেগম, উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা, নারীনেত্রী বেগম মুশতারী শফী ও বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।

পদকপ্রাপ্ত বেগম মুশতারী শফী বলেন, ‘আমার খুব ভালো লাগছে। ৮৩ বছর বয়সে পদক পেলাম, আমি সত্যিই অত্যন্ত আনন্দিত।’

নারী অধিকার, নারী শিক্ষা, নারীর আর্থ সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়ন এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য সফল নারীদের এ প্রদক প্রদান করা হয়। ১৯৯৫ সালে ‘বেগম রোকেয়া পদক’ নামে এই রাষ্ট্রীয় পদকটি প্রবর্তন করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা