ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া

সবার আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। খবর খালিজ টাইমসের।


ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল তারা।


জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য এবং ১৪৪৬ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখার অবস্থার ওপর ভিত্তি করে অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জানিয়েছে, সোমবার (৩১ মার্চ) অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের প্রথম দিন হবে।


ফতোয়া কাউন্সিল বলেছে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের গণনাকৃত জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে।


অ্যাস্ট্রনমিকাল তথ্য বিশ্লেষণ করে কাউন্সিল জানায়, আজ শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে কিন্তু দেখা যাবে আগামীকাল। ফলে রমজান হবে ৩০ দিনের এবং আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।


অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি মুসলিম সম্প্রদায়কে একটি সুখী, আনন্দময় এবং বরকতময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি একই সাথে মুসলিম সম্প্রদায়কে ‘গাজা ও ফিলিস্তিনের ভাইবোনদের প্রার্থনা, উদার দান এবং অব্যাহত সহায়তায় স্মরণ করার’ আহ্বান জানিয়েছেন।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না