আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার রাত ১২টা ৩৭ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের পর অঙ্গরাজ্যটির উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানায়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে এবং এর গভীরতা ছিল ২০.১ কিলোমিটার।


ভূমিকম্পের পর আলাস্কার দক্ষিণাঞ্চল এবং আলাস্কা উপদ্বীপজুড়ে সুনামির সতর্কতা জারি করে পামারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র। সতর্কতা জারির এলাকা হলো কেনেডি প্রবেশদ্বার (হোমার থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে ইউনিমাক পাস (উনালাস্কা থেকে ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূল।


তবে দূরবর্তী অঞ্চলগুলোতে সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত আলাস্কায় এর আগেও বড় ভূমিকম্প আঘাত হেনেছে। ১৯৬৪ সালের মার্চে ৯.২ মাত্রার ভূমিকম্পে অ্যাঙ্কোরেজ শহর ধ্বংস হয়ে যায় এবং এতে সুনামিসহ প্রাণ হারান ২৫০ জনেরও বেশি মানুষ। ২০২৩ সালের জুলাই মাসে আলাস্কা উপদ্বীপে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হলেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না