আইসিএল ব্যালান্সড ফান্ডের লভ্যাংশ ঘোষণা

আইসিএল ব্যালান্সড ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড আইসিএল ব্যালান্সড ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ইউনিটহোল্ডাররা ১১ শতাংশ হারে নগদ লভ্যাংশ পাবেন।


বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত আইসিএল ব্যালান্সড ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।


গত ৩০ জুন, ২০২৫ তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে আইসিএল ব্যালান্সড ফান্ডের ইউনিট ছিল, তারা ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হবেন।


গত ৩০ জুন, ২০২৫ তারিখে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ১১ টাকা ১৬ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন