Ortho Songbad আর্কাইভ

রূপালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

রূপালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) মতিঝিলে ব্যাংকের নিজস্ব জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. দেলোয়ার হোসেন, ব্যাংকের ডিএমডি হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।


ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন ও মো. নোমান মিয়াসহ উর্ধত্বন কর্মকর্তারা এ কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও ব্যাংকের বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয় এবং শাখাসমূহও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার