খুলনায় পদ্মা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট

খুলনায় পদ্মা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট
পদ্মা ব্যাংক লিমিটেডের খুলনা শাখার অধীনে খুলনা সদর এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ঢাকা হেড অফিস থেকে প্রধান অতিথি হিসেবে আউটলেটটির উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ভাইস চেয়ারম্যান ড. হাসান তাহের ইমাম

এটি পদ্মা ব্যাংকের দ্বিতীয় এজেন্ট ব্যাংকিং আউটলেট। এর আগে গত জুলাইয়ে নরসিংদীর আমদিয়া ইউনিয়নের আখালিয়ায় প্রথম এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল আহসান চৌধুরী।ভার্চুয়াল অনুষ্ঠানে খুলনা থেকে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন ইডিসিএবিএসের মাস্টার এজেন্ট সিইও ড. হাফিজুর রহমান। পদ্মা ব্যাংকের বিজনেস হেড জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি মো. আহসান উল্লাহ খান, এজেন্ট ব্যাংকিং হেড মুহাম্মদ জাকারিয়া করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে পদ্মা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের নতুন এই পথচলাকে শুভকামনা জানান।

এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে গ্রাহকরা আঙুলের ছাপ দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলা ও লেনদেন, গোপন পিন নম্বর ও অ্যাকাউন্টের মাধ্যমে রেমিট্যান্সের টাকা প্রদান, নগদ অর্থ জমা ও উত্তোলন, বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল প্রদান, ফান্ড ট্রান্সফার, মিনি স্টেটমেন্ট, ইন্টারেনট ব্যাংকিং সুবিধা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রদান, ক্লিয়ারিং চেক গ্রহণ, ঋণের আবেদন গ্রহণ ও ঋণ বিতরণসহ সবধরনের ব্যাংকিংসেবা গ্রহণ করতে পারবেন।

এছাড়া দেশব্যাপী অনলাইন সেবা, রিয়েল টাইম লেনদেন, ন্যূনতম সার্ভিস চার্জ, সর্বনিম্ন ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা, চেকবই ও ডেবিট কার্ড সুবিধাদি গ্রাহকরা উপভোগ করতে পারবেন পদ্মা ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আওতায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি