Ortho Songbad আর্কাইভ

বিডিবিএল সিকিউরিটিজের ১২২তম পর্ষদ সভা

বিডিবিএল সিকিউরিটিজের ১২২তম পর্ষদ সভা

বিডিবিএল সিকিউরিটিজ লিমিটেডের (বিএসএল) ১২২তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) কারওয়ান বাজারস্থ বিএসএলএর বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন বিএসএল’র চেয়ারম্যান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. জসীম উদ্দিন।


এ সময় কোম্পানীর নতুন পরিচালক, শাহাজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রাক্তক সিইও মোহাম্মদ আনোয়ার হোসেনকে পর্ষদ কর্তৃক ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মো. রোকোনুজ্জামান সিপিএফএ, এফসিএ; অর্থ মন্ত্রনালয়ের ডেপুটি সেক্রেটারি আফরোজা আক্তার রিবা, বিডিবিপিএলসি জিএম মো. আব্দুল মান্নান শেখ, কোম্পানির চীফ এক্সিকিউটিভ অফিসার এ. কে. এম. শরীফ হোসেন এবং কোম্পানী সেক্রেটারী এস.এম. গোলাম রব্বানী।

মুল সাইট থেকে

পুজিবাজার