করোনায় প্রাণ গেল আরও ১৭ জনের, শনাক্ত ১৩১৮
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১ হাজার ৩১৮ জন রোগী শনাক্ত হয়েছে।
দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩ হাজার ৫০১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২৩৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৯২৯ জন।
দেশে কোভিড-১৯ সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ প্রথম একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।