হেফাজতে ইসলামের জরুরি সংবাদ সম্মেলন আজ

হেফাজতে ইসলামের জরুরি সংবাদ সম্মেলন আজ
সাবেক আমির হেফাজতে ইসলামের আল্লামা শাহ আহমদ শফী হত্যার অভিযোগে মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ বর্তমান কমিটির কয়েকজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

বুধবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের কার্যালয়ে বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

হেফাজতের বর্তমান কমিটির প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী গণমাধ্যমকে জানান, নতুন কমিটির নেতারা সংবাদ সম্মেলনে আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু অস্বাভাবিক দাবি করে চট্টগ্রাম আদালতে ৩৬জন হেফাজত নেতার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা ও সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবেন। এতে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস