Ortho Songbad আর্কাইভ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শাখার উদ্বোধন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শাখার উদ্বোধন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ২০০তম শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বনানী ১১,ঢাকায় ব্যাংকটির উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

এছাড়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি।

আরো উপস্থিত ছিলেন মোহম্মদ শওকত জামিল, ব্যবস্থাপনা পরিচালক ইউসিবি, আরিফ কাদরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি, সৈয়দ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি সহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

 

মুল সাইট থেকে

পুজিবাজার