করোনায় প্রাণ গেল আরও ১৯ জনের, শনাক্ত ১২৩৪
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৩৪ জন।
আজ বৃহস্পতিবার করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮ পর্যন্ত মোট ৭৩৭৮ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৩৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৬ হাজার ১০২ জনে।