Ortho Songbad আর্কাইভ

বিবিএস ক্যাবলসের এজিএমে লভ্যাংশ অনুমোদন

বিবিএস ক্যাবলসের এজিএমে লভ্যাংশ অনুমোদন
পর্ষদ ঘোষিত ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) ডিজিটাল প্লাটফরমে অনুষ্ঠিত কোম্পানির ১২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য এ লভ্যাংশ শেয়ারহোল্ডররা অনুমোদন করেছেন।

কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. বদরুল হাসানের সভাপতিত্বে সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, অন্যান্য পরিচালকগন, কোম্পানি সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার