বিকাশে পরিশোধ করা যাবে কর্ণফুলী গ্যাসের বিল

বিকাশে পরিশোধ করা যাবে কর্ণফুলী গ্যাসের বিল
কর্ণফুলী গ্যাসের আবাসিক সংযোগের বিল এখন থেকে বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। চট্টগ্রাম মহানগরসহ আশপাশের ১১টি উপজেলায় কর্ণফুলী গ্যাসের প্রায় ছয় লাখ আবাসিক গ্রাহক যেকোনো সময় যেকোনো স্থান থেকে বিকাশ অ্যাপ দিয়ে সহজেই বিল পরিশোধ করতে পারবেন।

বিশেষ করে মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রেখেও নিরবচ্ছিন্ন গ্যাস সেবা ব্যবহার করা আরো সহজ হবে। এর ফলে চট্টগ্রাম শহর, সীতাকুণ্ড, মীরসরাই, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, বোয়ালখালি, আনোয়ারা, ফটিকছড়ি, কাপ্তাই এবং রাঙামাটির কেপিএম এলাকার যে বিশাল সংখ্যক গ্রাহক কর্ণফুলী গ্যাসের সেবা ব্যবহার করেন তারা বাসার বাইরে না গিয়ে বিল পরিশোধের সুযোগ পাবেন।

গ্যাসের বিল পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে-বিল আইকন থেকে গ্যাস নির্বাচন করতে হবে। এরপর কর্ণফুলী গ্যাস নির্বাচন করে পরের ধাপে মাস নির্বাচন করতে হবে। কাস্টমার কোড ও মোবাইল নম্বর দিয়ে বিকাশ পিন দিলেই প্রক্রিয়া শেষ হবে।

যেকোনো মোবাইল অপারেটেরের গ্রাহকরা *২৪৭# ডায়াল করেও বিল পরিশোধ সেবাটি ব্যবহার করতে পারবেন। বিলের পরিমানের সাথে ১শতাংশ হারে সর্বোচ্চ ৩০টাকা পর্যন্ত সার্ভিস চার্জ যুক্ত হবে। বিল দেয়ার পর গ্রাহক ডিজিটাল রিসিট পেয়ে যাবেন যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারবেন।

নিজের সুবিধার্থে কাস্টমার গ্যাস অ্যাকাউন্টের তথ্যও বিকাশ অ্যাপে সেভ করে রাখতে পারবেন যা পরবর্তীতে বিল প্রদান আরো সহজ করবে। বর্তমানে তিতাস, জালালাবাদ, সুন্দরবন এবং পশ্চিমাঞ্চল গ্যাসের বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করা যায়। এছাড়া সারাদেশের সব ধরনের বিদ্যুৎ বিল বিকাশে পরিশোধ করা যায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি