ময়মনসিংহে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারির মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির সাথে গোলাগুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার সূর্যপুর ডুমলিকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার উমর ফারুক।
তিনি বলেন, সোমবার গভীর রাতে একদল চোরাকারবারিকে ধাওয়া দেয় সূর্যপুর বিওপি বিজিবির টহলদল। এ সময় উভয়পক্ষে গোলাগুলি হয়। এতে এক বিজিবি সদস্য আহত হন এবং ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, সোমবার রাতে ভারতীয় চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। বিজিবির সঙ্গে তাদের গুলাগুলি হয়। এতে ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়েছেন। ঘটনাস্থরে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।