Ortho Songbad আর্কাইভ

তৃতীয় প্রান্তিক প্রকাশ রিপাবলিক ইন্স্যুরেন্সের

তৃতীয় প্রান্তিক প্রকাশ রিপাবলিক ইন্স্যুরেন্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে।

বুধবার (৩০ ডিসেম্বর) ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করে পরিচালনা পর্ষদ।

১ জুলাই-৩০ সেপ্টেম্বর প্রান্তিকে বীমা কোম্পানিটির মুনাফা হয়েছে ১১ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৫৯২ টাকা। এর আগের বছর একই সময় ছিল ৪ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার ৮৫৪ টাকা।

ফলে আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৪৩ পয়সা।

তিন প্রান্তিক অর্থাৎ ৯ মাসে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৫১ পয়সা। গত বছরের তিন প্রান্তিকে ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২০ শেষে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৩৩ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার