আইপিও-রাইট শেয়ারে ১ হাজার কোটি টাকা উত্তোলন

আইপিও-রাইট শেয়ারে ১ হাজার কোটি টাকা উত্তোলন
২০২০ সালে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও এবং রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১ হাজার কোটি টাকা উত্তোলন করেছে ৯টি কোম্পানি। এই সময়ে একটি বন্ড’সহ ৯টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, শিল্প উদ্যোক্তারা ২০২০ সালে বাজার থেকে মোট ৮ কোম্পানি আইপিওর মাধ্যমে ৯৮৫ কোটি ৮৭ লাখ টাকা মূলধন সংগ্রহ করে৷ এর মধ্যে ৩ কোম্পানি প্রিমিয়াম বাবদ ৩১১ কোটি টাকা মূলধন উত্তোলন করে৷

অপরদিকে ২০১৯ সালে ১টি করপোরেট বন্ড সহ মোট ৯টি সিকিউরিটিজ প্রাথমিক আইপিও’র মাধ্যমে মোট ৬৫২ কোটি টাকা মূলধন সংগ্রহ করা হয়৷ এরমধ্যে ৩টি কোম্পানি প্রিমিয়াম বাবদ ২৩৮ কোটি ৩৮ লাখ টাকা মূলধন উত্তোলন করে৷

২০২০ সালে ১টি করপোরেট বন্ডসহ মোট ৯টি সিকিউরিটিজ ৬০০২ কোটি ৭১ টাকার পরিশোধিত মূলধন নিয়ে ডিএসইতে তালিকাভুক্ত হয়৷ অপরদিকে ২০১৯ সালে ১টি মিউচ্যুয়াল ফান্ড সহ মোট ১০টি সিকিউরিটিজ ১৪৪৩ কোটি ৯৫ লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে ডিএসইতে তালিকাভুক্ত হয়৷

রাইট শেয়ার ইস্যু: ২০২০ সালে ১টি কোম্পানি ১ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫১টি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৩ কোটি ২ লাখ ৭৩ হাজার ২৬৫ টাকা মূলধন সংগ্রহ করে৷ এর মধ্যে প্রিমিয়াম বাবদ ৭ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার ৭৫৫ টাকা মূলধন সংগ্রহ করে৷

অপরদিকে ২০১৯ সালে ২টি কোম্পানি ২০ কোটি ৭৭ লাখ ৩৯ হাজার ১৮২টি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৩১ কোটি ৩০ লাখ ০৫ হাজার ৫০০ টাকা মূলধন সংগ্রহ করে৷ এর মধ্যে ১টি কোম্পানি প্রিমিয়াম বাবদ ২৩ কোটি ৫৬ লাখ ১৩ হাজার ৬৮০ টাকা মূলধন সংগ্রহ করে৷

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন