বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৮ লাখ ১২ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৮ লাখ ১২ হাজার ছাড়াল
বিশ্বজুুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজারেরও বেশি প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। যা করোনাকালে বিশ্বে সর্বোচ্চ মৃত্যু।

এদিকে প্রথমবারের মতো এদিন প্রায় চার হাজার মানুষ মারা গেছে শুধু যুক্তরাষ্ট্রেই। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে সাত লাখেরও বেশি।

কোভিড-১৯ আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৩০ লাখ ৬০ হাজার ২৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১৮ লাখ ১২ হাজার ৪৬ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৮৮ লাখ ৬১ হাজার ৮০০ জন।

কোভিড-১৯ এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি দুই লাখ ১৬ হাজার ৯৯১ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৫০ হাজার ৭৭৮ জনের। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন প্রায় চার হাজার।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি দুই লাখ ৬৭ হাজার ২৮৩ জন এবং মারা গেছেন এক লাখ ৪৮ হাজার ৭৭৪ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন প্রায় তিনশ।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৬ লাখ ১৯ হাজার ৯৭০ জন মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৯৩ হাজার ৯৪০ জনের। এদিন দ্বিতীয় সর্বোচ্চ ব্রাজিলে ১২শ এর ওপরে মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জার্মানিতে সাড়ে ৭শ’ মানুষ মারা গেছেন। প্রায় ৬শ’ করে প্রাণহানি ছিল রাশিয়া, ইতালি আর পোল্যান্ডে। ৫শ’র মতো দক্ষিণ আফ্রিকায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না