বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আমরাও যোগ দেব : মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আমরাও যোগ দেব : মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, 'আগামী বছর আমরাও বাংলাদেশের স্বাধীনতার স্মরণীয় ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দেব। এটা অত্যন্ত সৌভাগ্য ও আনন্দের বিষয়।'

শুক্রবার ইংরেজি নববর্ষ উপলক্ষে বাংলাদেশ মানুষকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

শুভেচ্ছা বার্তায় আর্ল রবার্ট মিলার বলেন, ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষে আমি বাংলাদেশে আমাদের সব বন্ধু এবং অংশীদারদের একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, সুস্বাস্থ্যময় নববর্ষ কামনা করছি। এটা অত্যন্ত সৌভাগ্য ও আনন্দের বিষয় যে অচিরেই আপনাদের সঙ্গে আমরাও বাংলাদেশের স্বাধীনতার স্মরণীয় ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দেব।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বরাবরের মতো বিগত বছরের কঠিন সময়গুলোতেও বাংলাদেশ ও আমেরিকার জনগণের কল্যাণ ও উন্নতির জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। এ সময়ে আমরা অনেক কিছু অর্জন করেছি এবং একসঙ্গে কাজ করার মতো আরো অনেক কিছুই আছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা