সাপ্তাহিক গেইনারের শীর্ষে রবি

সাপ্তাহিক গেইনারের শীর্ষে রবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের শেষ সপ্তাহে ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রবি আজিয়াটার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে রবি আজিয়াটার শেয়ার দর ছিল ১৫ টাকায়। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২৯.৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৪.৮৮০ টাকা বা ৯৮.৬৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রবি আজিয়াটা ডিএসইর সাপ্তাহিক টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৪৫.৩৯ শতাংশ, খান ব্রাদার্সের ৩২.১৪ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৩০.৮৩ শতাংশ, ইন্ট্রাকোর ২৮.৯৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৪.৭৫ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ২৩.৫৩ শতাংশ, বে লিজিংয়ের ২৩.৩৭ শতাংশ, বেক্সিমকোর ২৩.১১ শতাংশ এবং দেশ গার্মেন্টসের শেয়ার দর ২২.২২ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন