সোনালী–জনতাসহ ৬ ব্যাংক নেবে সহকারী প্রোগ্রামার

সোনালী–জনতাসহ ৬ ব্যাংক নেবে সহকারী প্রোগ্রামার
ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত ছয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সহকারী প্রোগ্রামার নিয়োগ দেওয়া হবে। ৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সোনালী ব্যাংকে ১৭ জন, জনতা ব্যাংকে ১৫ জন, রূপালী ব্যাংকে ২৯ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ৮ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৫ জন এবং পল্লী সঞ্চয় ব্যাংকে ২ জন নিয়োগ পাবেন। আগ্রহী ব্যক্তিরা আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

যোগ্যতা
সহকারী প্রোগ্রামার পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময়
১ মার্চ ২০২০ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

বেতন
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী, ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

আবেদন ফি ও পদ্ধতি
পরীক্ষার ফি বাবাদ অফেরতযোগ্য ২০০ টাকা ডাচ্–বাংলা ব্যাংক লিমিটেডের ‘রকেট’–এর মাধ্যমে প্রদান করতে হবে প্রার্থীদের। অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো