Ortho Songbad আর্কাইভ

এক ঘন্টায় ৮২৩ কোটি টাকার লেনদেন

এক ঘন্টায় ৮২৩ কোটি টাকার লেনদেন
নতুন বছরের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ৮২৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৫৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৯ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির।

মুল সাইট থেকে

পুজিবাজার