Ortho Songbad আর্কাইভ

সঠিক সময়ে করোনার ভ্যাকসিন পাওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর

সঠিক সময়ে করোনার ভ্যাকসিন পাওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন কয়েক মাসের জন্য রফতানিতে ভারত নিষেধাজ্ঞা দিলেও সঠিক সময়ে টিকা পাওয়ার আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, আগামী মাসের শুরুতে এই সিরাম ইনস্টিটিউটের কাছ থেকেই বাংলাদেশের ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা ছিল। টিকার জন্য অগ্রিম হিসেবে ৬০০ কোটি টাকা সিরামের অ্যাকাউন্টে গতকাল রোববার জমাও দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু পরদিনই টিকা রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর এলো।

তিনি আরও বলেন, দীর্ঘ দিনের সম্পর্ক থাকায় ভারত থেকে সঠিক সময়ে করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বাংলাদেশ। চুক্তির কোনো ব্যত্যয় ঘটবে না।

ভারতীয় উৎপাদক সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া জানায়, আগ্রহী দেশগুলোতে রফতানি শুরুর আগে আগামী দুই মাস তারা স্থানীয় চাহিদা পূরণ করতেই জোর দেবে।

 

মুল সাইট থেকে

পুজিবাজার