Ortho Songbad আর্কাইভ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সেনানিবাস শাখা স্থানান্তর

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সেনানিবাস শাখা স্থানান্তর
শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আরও বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সেনানিবাস শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।

রোববার (০৩ জানুয়ারি) ইউরো স্টার টাওয়ার (২য় ও ৩য় তলা), ৮২/৪/এ, ইব্রাহিমপুর, কচুক্ষেত মেইন রোড, কাফরুলে এ শাখা স্থানান্তরিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবনে স্থানান্তরিত শাখার কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার