শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ সভায় সভাপতিত্ব করেন। এতে ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হন ব্যাংকের পরিচালকরা। সভায় বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন ও ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংক পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া ও আব্দুল বারেক, পরিচালক আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, মো. গোলাম কুদ্দুস, মো. মশিউর রহমান চমক, জেবুন নাহার ও ফকির মাশরিকুজ্জামান, বিকল্প পরিচালক মো. মাসুদ, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক একরামুল হক ও নাসির উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি