মিডল্যান্ড ব্যাংকের ৭ শাখা-উপশাখা উদ্বোধন

মিডল্যান্ড ব্যাংকের ৭ শাখা-উপশাখা উদ্বোধন
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আরও একটি শাখা ও ছয়টি উপশাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান শাখাগুলোর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন ও রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রীদওয়ানুল হক।

নারায়ণগঞ্জের ফতুল্লা, লক্ষ্মীপুর সদর, ঢাকার রূপনগর ও মতিঝিল, সিরাজগঞ্জের শাহজাদপুর, নোয়াখালীর চাটখিল এবং রাজশাহী সদরে শাখা-উপশাখাগুলো উদ্বোধন করা হয়।ডিজিটাল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, নতুন সাত শাখার ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপশাখাগুলোর নিয়ন্ত্রণকারী শাখার ব্যবস্থাপকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি