আজ ৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

আজ ৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু
আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) ৫৬টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু। মনোনয়ন বিতরণ ও জমা নেয়ার কার্যক্রম চলবে ১১ জানুয়ারি (সোমবার) পর্যন্ত।

বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিদিন মনোনয়ন ফরম বিতরণ করা হবে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেয়া যাবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীরা মনোনয়ন ফরম কিনতে পারবেন। যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা একজন প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা