Ortho Songbad আর্কাইভ

এবিবির নতুন সেক্রেটারি মাসরুর আরেফিন

এবিবির নতুন সেক্রেটারি মাসরুর আরেফিন
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন।

সোমবার (৪ জানুয়ারি) এবিবির ভার্চ্যুয়াল বার্ষিক সাধারণ সভায় মাসরুর আরেফিনকে সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়।

এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সব সদস্যের সম্মতিক্রমে ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম রেজা ফরহাদ হোসেনকে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

সেক্রেটারি জেনারেল ও ভাইস-চেয়ারম্যানের পদ দু’টি সম্প্রতি খালি হওয়ায় এবিবির বোর্ড অব গভর্নর তাদের নির্বাচিত করেছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার