ফের দর বৃদ্ধির শীর্ষে রবি

ফের দর বৃদ্ধির শীর্ষে রবি
গত বছরের শেষ সপ্তাহের মতো নতুন বছরের প্রথম সপ্তাহেও দেশের বৃহৎ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষ স্থানটি ধরে রেখেছে রবি আজিয়াটা।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে রবি আজিয়াটার শেয়ার দর ছিল ২৯.৮০ টাকায়। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৪৭.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৭.৮০ টাকা বা ৫৯.৭৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রবি আজিয়াটা ডিএসইর সাপ্তাহিক টপটের গেইনার তালিকার শীর্ষ স্থানটি ধরে রেখেছে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ারের ৪৬.৯৪ শতাংশ, একটিভ ফাইনের ৩৯.৬৪ শতাংশ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ৩৮.৩৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩৬.৫৫ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ২৭.১৪ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ২৫.৮০ শতাংশ, এস এস স্টিলের ২৩.৯১ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ২৩.৩৩ শতাংশ এবং পাওয়ার গ্রীডের শেয়ার দর ২২.২৫ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন