Ortho Songbad আর্কাইভ

সোশ্যাল ইসলামী ব্যাংকের ফুল চাষিদের মাঝে বিনিয়োগ বিতরণ

সোশ্যাল ইসলামী ব্যাংকের ফুল চাষিদের মাঝে বিনিয়োগ বিতরণ
মহামারি করোনা ভাইরাসে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালীর প্রান্তিক ফুল চাষিদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাঝে বিনিয়োগ বিতরণ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

ব্যাংকের নাভারণ শাখা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এই ঋণ দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কতজন ফুলচাষিকে কত টাকা ঋণ দেওয়া হয়েছে, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো তথ্য দেওয়া হয়নি।

এতে বলা হয়, ব্যাংকের নাভারণ শাখার ব্যবস্থাপক মো. আলমগীরের সভাপতিত্বে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান ওই অনুষ্ঠানে ফুল চাষিদের মাঝে ঋণের চেক হস্তান্তর করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার