Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড

দর বৃদ্ধির শীর্ষে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড
বুধবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো মধ্যে ৫৬টির বা ১৫.৫৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৯.৯০ টাকায়। আজ লেনদেন শেষে এর দর দাঁড়ায় ১০.৮০ টাকায়। অর্থাৎ আজ ফান্ডটির ইউনিট দর ০.৯০ টাকা বা ৯.০৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৮.৯৮ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৫.২২ শতাংশ, ইউনিলিভারের ৪.৯৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪.৯৬ শতাংশ, এমজেএলবিডির ৩.৯০ শতাংশ, সিএসপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩.৪৪ শতাংশ, রেকিট বেনকিজারের ৩.৪৪ শতাংশ, ওয়ালটনের ৩.৪৩ শতাংশ এবং এনভয় টেক্সটাইলের শেয়ার দর ৩.১৭ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার