Ortho Songbad আর্কাইভ

বাগেরহাট ষাটগম্বুজ ইউনিয়নে এসবিএসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

বাগেরহাট ষাটগম্বুজ ইউনিয়নে এসবিএসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
বাগেরহাট সদরের ষাটগম্বুজ ইউনিয়নে হযরতা খানজাহান আলী (র.) এর সমাধিসৌধ মোড়ে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন সম্প্রতি এটি উদ্বোধন করেন।

এসময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী, বাগেহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ, ষাটগুম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, ব্যাংকের এসইভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান মো. মিজানুর রহমান, খুলনা অঞ্চল প্রধান এস. এম. ইকবাল মেহেদী, কোম্পানি সেক্রেটারি মো. মোকাদ্দেস আলীসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার