শেলটেক ব্রোকারেজ ও গার্ডিয়ান লাইফের মধ্যে গ্রুপ বীমা চুক্তি

শেলটেক ব্রোকারেজ ও গার্ডিয়ান লাইফের মধ্যে গ্রুপ বীমা চুক্তি
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং শেলটেক ব্রোকারেজ লিমিটেড সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে শেলটেক ব্রোকারেজ লিমিটেড এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জীবন বীমা সুবিধা পাবেন।

গার্ডিয়ান লাইফের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. শেখ রাকিবুল করিম (এফসিএ) এবং এবং শেলটেক ব্রোকারেজের সিইও মো. মেসবাহ উদ্দিন খান তাদের কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে এসভিপি অ্যান্ড হেড অফ করপোরেট সেলস মাহমুদ আফসার, হেড অফ সিআরএম ইফতেখার আহমেদ, সিনিয়র অফিসার মো. মাহফুজুর রহমান, সিনিয়র অফিসার শাহরিমা বিনতে নজরুল এবং শেলটেক ব্রোকারেজের পক্ষ থেকে ম্যানেজার, হিউম্যান রিসোর্স মো. শাহাদাত হোসেন এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি