খুলনায় গ্রাহকদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা

খুলনায় গ্রাহকদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা জোনের উদ্যোগে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নগরীর টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ব্যাংকের সদ্য-বিদায়ী ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম।

রোববার (১৭ জানুয়ারি) ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান এবং দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আনোয়ার হোসেন।

সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও মো. মোশাররফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়া ও মিফতাহ উদ্দীন।

ব্যাংকের খুলনা জোনপ্রধান মো. আবদুস সালামের সভাপতিত্বে জোনের শাখাগুলোর ব্যবস্থাপক ও গ্রাহকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি