দুই মাস পর প্রকাশ্যে এলেন জ্যাক মা

দুই মাস পর প্রকাশ্যে এলেন জ্যাক মা
দুই মাসের বেশি সময় পর প্রকাশ্যে এলেন জ্যাক মা। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার ও অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা নিখোঁজ হয়েছেন—কিছুদিন ধরে এমন গুজব ছড়িয়ে পড়ে। অবশেষে দেখা মিলল এই ধনকুবেরের। বুধবার (২০ জানুয়ারি) লাইভমিন্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ উদ্যোক্তাদের একটি অনলাইন সম্মেলনে জ্যাক মার উপস্থিতি টের পাওয়া যায়। একটি স্থানীয় ব্লগে প্রথম তাঁর বিষয়টি নিয়ে লেখা হয়। পরে ওই সম্মেলনে ছিলেন এমন কয়েকজন বিষয়টি নিশ্চিত করেন।

চীনা উদ্যোক্তা জ্যাক মাকে সর্বশেষ দেখা গিয়েছিল সাংহাইয়ে গত অক্টোবরের শেষে অনুষ্ঠিত একটি সম্মেলনে। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি চীনা নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করেন। এরপর নভেম্বরে আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের আইপিও স্থগিত করে চীনা কর্তৃপক্ষ। অ্যান্ট গ্রুপ আর্থিক সেবাদাতা প্রযুক্তি প্রতিষ্ঠান। নীতিগত পরিবর্তন লুকানোর অভিযোগে সাংহাই শেয়ারবাজার অ্যান্ট গ্রুপের তালিকাভুক্তির বিষয়টি স্থগিত করে। এর মাধ্যমে কোম্পানি আর শেয়ারবাজারে আসতে পারেনি। অথচ কোম্পানিটির চাহিদা এত বেশি ছিল যে ধারণা করা হচ্ছিল এটি পূর্বের সব রেকর্ড ভেঙে ফেলবে।

এরপর জ্যাক মা প্রকাশ্যে আসেননি। এমনকি তিনি একটি টেলিভিশন শোর চূড়ান্ত পর্বেও উপস্থিত ছিলেন না। ওই অনুষ্ঠানের বিচারকদের একজন তিনি। এতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, জ্যাক মা নিখোঁজ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে যখন এ নিয়ে তোলপাড়, তখন এ ব্যাপারে বেইজিংভিত্তিক প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান বিডিএ চায়নার চেয়ারম্যান ডানকান ক্লার্ক বলেন, ‘আমার ধারণা, তাঁকে (জ্যাক মা) দৃশ্যপটের বাইরে থাকতে বলা হয়েছে। এই পরিস্থিতি একেবারে ভিন্ন রকম একটি পরিস্থিতি।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না